তিন দশকের রেকর্ড দাবানলে পুড়ছে জাপান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

তিন দশকের রেকর্ড দাবানলে পুড়ছে জাপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া। গত তিন দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এ শহরটিতে। উতোমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অফুনাতো-এর ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজারেরও বেশি কর্মীকে। আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪

হাজার ৬০০ জন। আগুনে ইতোমধ্যে অফুনাতো’র অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর। আইওয়াত জাপানের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল জেলা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝোপ-ঝাড়-বনাঞ্চল। ৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ জাপানের জেলার সংখ্যা ৪৭টি। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়াতের আগুন নেভাতে আশপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ১৬টি হেলিকপ্টার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ