গাজায় ফের যুদ্ধ শুরু করতে পরে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

গাজায় ফের যুদ্ধ শুরু করতে পরে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরাইলর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরটি শুরু হওয়ার ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু ইসরাইল তা করেনি। ফলে এ ‍মুহূর্তে হামাস ও ইসরাইলের মধ্যে কোনো যুদ্ধ বিরতি নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২ দিন। এটি শেষ হওয়ার পরই আজ রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি।

যদিও হামাসের সঙ্গে ইসরাইলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল, সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলই এটি আটকে রেখেছে। গাজায় ইসরাইল আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিনা এমন প্রশ্নে ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরাইল গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে। তাদের এ মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি। এছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ‘ফাঁকা বুলি’ ছাড়ছেন বলেও মন্তব্য করেছেন ওরি গোল্ডবার্গ। তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, এটি নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রদর্শন করছে। সঙ্গে হামাসের সীমাবদ্ধতাকেও দেখাচ্ছে। ত্রাণ প্রবেশ বন্ধ করা, নেতানিয়াহুর

এখন একমাত্র এটিই করার আছে। পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি, বা সম্পূর্ণভাবে (হামাসকে) ধ্বংস করা, মনে হচ্ছে এগুলো ফাঁকা বুলি। তিনি আরও বলেন, নেতানিয়াহু এতটাই কঠোর হতে পারবে। এটি পরিষ্কার গাজায় ইসরাইলের আর করার কিছু নেই। এছাড়া গাজায় যে দীর্ঘদিন সৈন্য রাখবে সে সক্ষমতাও তাদের নেই। বেশিরভাগ ইসরাইলি গাজা দখল চান না। সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ