২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩৭ জনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩৭ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) দেশটির পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন ভোরে উইউনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। একই দিকে যেতে থাকা বাস দুটির মধ্যে সামনেরটি হঠাৎ দিক পরিবর্তন করলে পেছনেরটি এসে জোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জনকে উইউনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, পোতোসির ডিপার্টমেন্টাল পুলিশ কমান্ডের এক মুখপাত্র। এছাড়া হতাহতদের শনাক্ত করতে কাজ করছে বলেও জানিয়েছেন

তিনি। দুর্ঘটনার সময় এক বাসের ধাক্কায় আরেকটি উল্টে পড়েছিল। একটি ক্রেন সেটিকে সোজা করার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাসগুলো থেকে মরদেহ সরানো শুরু করেছে। বলিভিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি বাস সম্ভবত তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেক লেনে ঢুকে পড়ে আর তাতেই দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার