চৌদ্দগ্রামে হাইওয়ে থানার ওসি প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

চৌদ্দগ্রামে হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়। মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় পরপর দুদিন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ডিসেম্বরের শুরুতে ওসি জসিম উদ্দিন ওই থানায় যোগদান করেন। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকড়া বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে টানা দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। দুটি ঘটনায় দুই প্রবাসীর সর্বস্ব লুটে নেয় ডাকাতচক্র। এসব ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে

প্রত্যাহার করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খয়রুল আলম বলেন, আমরা সড়কে ডাকাতি প্রতিরোধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। কোন পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চৌদ্দগ্রামের ফাল্গুনকড়া এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন