আল-আকসায় তারাবিহ আদায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

আল-আকসায় তারাবিহ আদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারও ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আদায় করেছেন তারা। আলজাজিরা। সাফা নিউজ এজেন্সির বেশকিছু ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে। ৫৫ বছরের কম বয়সি পুরুষ এবং ৫০ বছরের কম বয়সি নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাথে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে ইসরাইল। রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই

বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সি নারীরাই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। তবে সাম্প্রতিক সময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!