উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএনআই জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে আটটি কনটেইনার এবং একটি শেডের ভেতরে মোট ৫৫ জন কর্মী চাপা পড়েন। দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল

আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা। চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, একটি বিশাল তুষারধস ক্যাম্পের ওপর আছড়ে পড়ে। এতে ৫৫ জন কর্মী আটকা পড়েন। সেখানে বিআরওর মোট ৫৭ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে দুই কর্মী ছুটিতে ছিলেন। দুর্ঘটনার পরেই ইন্দো-তিব্বতের বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সেখানে তুষারপাত এবং হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং রাত নামার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য স্থগিত করা হয়। এরপর আজ শনিবার, আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা

বন্ধ থাকার কারণে মোট ছয়টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার, ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে। এদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহত এক শ্রমিকের সঙ্গেও কথা বলেছেন। উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিকউত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, চামোলি জেলার মানার কাছে তুষারধস কবলিত এলাকার পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছি। তিনি আরও জানান, কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধারকাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেন, আমাদের সরকার শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ