ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে ১৬৬টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৯০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জন। খবর বিবিসির। এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির সামরিক সূত্র বলছে, চেরনিহিভ, সামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন, সেখানকার পোকরভস্ক এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়ছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে হামলার ঘটনায় ৪২টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে এতে খোদ ইউক্রেনকেই

যুক্ত করা হয়নি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না। এদিকে ইউরোপিয় নেতারা জেলেনস্কির সঙ্গ দিচ্ছেন। তাদের দাবি, নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজেই আসবে না। তবে ট্রাম্পের সাফ কথা, ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের, যুক্তরাষ্ট্রের না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!