ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি
‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের
একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন
ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়
পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক
এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড়
বিয়েবাড়িতে জান্তার হামলা, নিহত ১৪
মিয়ানমারের মাগউই অঞ্চলের তেলসমৃদ্ধ শহর মিয়াইংয়ে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সোনে কোন গ্রামে এই হামলায় আহত হয়েছেন বহু মানুষ।
মিয়াইং পিপলস ডিফেন্স টিমের এক সদস্য বলেন, বিয়ের অনুষ্ঠানে লোকজন যে স্থানে রান্না করছিলেন, সেখানে বোমার আঘাতে অনেকে হতাহত হন। জান্তা বাহিনীর বিমানটি দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলেছিল। এতে অনুষ্ঠানের আয়োজনস্থলটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। জান্তা গোষ্ঠী নিয়ন্ত্রিত স্থানীয় একটি পত্রিকা ‘সম্পদ আহরণ সাইটগুলোতে’ বারবার আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে।
ওই বিয়ের বর একজন প্রতিরোধ যোদ্ধা বলে জানা গেছে। বোমা হামলার পর বেসামরিক জাতীয় ঐক্য সরকার ওই এলাকার লোকজনকে জমায়েত এড়িয়ে
চলার পরামর্শ দিয়েছে। ইরাবতী।
চলার পরামর্শ দিয়েছে। ইরাবতী।



