‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যা বললেন ল্যাভরভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যা বললেন ল্যাভরভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রতিদিন ইসরাইলি সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা হামাস ও লেবাননের সঙ্গে করা চুক্তির বাইরে এবং যা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। আর এসব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন’। বুধবার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। প্রতিবেদন অনুযায়ী, বহুল আলোচিত ট্রাম্প-পুতিন বৈঠকের আগে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকের মূল উদ্দেশ্য দূতাবাস পরিচালনার বিষয়ে আলোচনা বলে জানিয়েছেন ল্যাভরভ। এ সময় তিনি গাজা সংকট ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গেও কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া

ও কাতার এ বিষয়ে অগ্রগতি সমর্থন করে। তবে ফিলিস্তিনিদের পুনর্বাসনকে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। এটি একটি ‘টাইম বোমা’ তৈরি করবে’। ল্যাভরভ জানান, রাশিয়া ও আরব লীগের মধ্যে প্রতিদিন আলোচনা চলছে এবং কায়রোতে আসন্ন আরব লীগ শীর্ষ সম্মেলনে গাজা অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, ‘আরব দেশগুলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার রক্ষায় সচেষ্ট। আমরা আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে আমাদের প্রভাব কাজে লাগিয়ে এসব প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!