গাজায় তীব্র ঠান্ডায় ৬ শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

গাজায় তীব্র ঠান্ডায় ৬ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ঠান্ডাজনিত রোগ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা। খবর আলজাজিরার। হাইপোথার্মিয়া সাধারণত শরীরের নিম্ন তাপমাত্রা হিসেবে পরিচিত। এমনটি হলে মানুষের শরীরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৬ ফারেনহাইট) নিচে নেমে যায়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৮.৬ ফারেনহাইট)। গাজা সিটির ফ্রেন্ডস অব দ্য পেশেন্ট চ্যারিটেবল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সাঈদ সালাহ বলেন, ‘এক থেকে দুদিন বয়সি তিন নবজাতক হাসপাতালে ভর্তি হওয়ার পরেই মারা যায়। মঙ্গলবার সকালে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ গাজার খান ইউনিসে ছয় শিশুর মৃত্যু হলো। ’ গাজার সিভিল ডিফেন্স এজেন্সি

তীব্র হিমেল বাতাস ও গত এক সপ্তাহ ধরে চলা ঠান্ডায় ছয় নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। ডা. সাঈদ সালাহ বলেন, তার হাসপাতালের ‘নার্সারি বিভাগ’ সম্প্রতি গুরুতর হাইপোথার্মিয়ার আটটি ঘটনা পেয়েছে, যাদের (নবজাতক) জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল। গাজার ওই হাসপাতাল থেকে আলজাজিরার হানি মাহমুদ বলেন, ‘চিকিৎসকরা নিশ্চিত করেছে, এই নবজাতক শিশুরা হাসপাতালে আসার সময় কোনো নির্দিষ্ট রোগে ভুগছিল না। তারা কেবল জন্ম নিয়েছিল। এসব নবজাতককে উষ্ণ রাখার কোনো উপায় ছিল না তাদের পরিবারের। ঠান্ডা আবহাওয়া এই অঞ্চলে আঘাত হানার পরে গত কয়েক দিন ধরে এটি হচ্ছে। ’ হামাস নবজাতকদের মৃত্যুকে ইসরাইলের ‘সন্ত্রাসী’ নীতিমালার ফলাফল বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র

গোষ্ঠীটি মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা উপত্যকায় আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সরবরাহের প্রবেশের বিষয়ে হস্তক্ষেপ ও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ’ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!