পাকিস্তান ক্রিকেটে গেল গেল রব, বদলের সুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তান ক্রিকেটে গেল গেল রব, বদলের সুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
সারা বছর বন্দনার পর কোনো সিরিজ হারলেই যেমন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে সচেতনতার কথা বলেন, পাকিস্তানেও এখন তেমনই সুর। কোনো ম্যাচ হারলে যেমন আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটের পিচ ভালো করার পরামর্শ আসতে থাকে, পাকিস্তানেও এখন সেই দাবি জোরালো। দল নির্বাচনের দুর্বলতা, কোচিং ম্যানেজমেন্টের দায়বদ্ধতার অভাব, রাজনৈতিক প্রভাবমুক্ত মেধাবী বোর্ড কর্তা; চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাক্কা খাওয়ার পর সব কিছুতে এমনই বদলের সুর চড়াও হচ্ছে পাকিস্তানে। স্বাগতিক হয়ে আসর থেকে ছিটকে যাওয়ার পর সংবাদ সংস্থা এএফপির কাছে এভাবেই হতাশা প্রকাশ করেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা পাকিস্তান দলের এসব ক্রিকেটারকে গত কয়েক বছর ধরে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু তারা উন্নতির জন্য

কিছুই শেখেনি। এই মুহূর্তে আমাদের বড় ধরনের ঝুঁকি দরকার। আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোর উন্নতি দরকার। যাতে করে আমরা মানসম্পন্ন ক্রিকেটার পেতে পারি। এদের মতো সাধারণ কোনো ক্রিকেটার আর না আসে।’ তার মতো ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রশিদ লতিফও। তিনিও এই দলটি ভেঙেচুরে নতুন করে গড়ার পরামর্শ দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটের এই হাল দেখে আমি ভীষণভাবে হতাশ। আমাদের ক্রিকেট প্রশাসনে পেশাদার ও মেধাবীদের আনতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে বোর্ডকে। বারবার নির্বাচক কমিটি বদলানো, অধিনায়ক বদলানোর মতো ক্ষতিকারক প্রভাব আমাদের ক্রিকেটে পড়েছে।’ শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সেখানকার সাধারণ ক্রিকেটপ্রেমীরাও মনে করছেন মৃতপ্রায় দলটিকে বাঁচাতে হলে পরিবর্তন আনতেই হবে, ‘২৯ বছর পর আমাদের দেশে আইসিসির ইভেন্ট

হচ্ছে, আমরা তা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলাম। কিন্তু আমাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। একজন পাকিস্তানি সমর্থক হয়ে এটা আমার জন্য কষ্টদায়ক। এখন টুর্নামেন্টে অন্য কোনো দলের হারার জন্য আমাকে প্রার্থনা করতে হবে।’ রাওয়ালপিন্ডিতে সিরাজ নামে এক ওষুধ দোকানির আক্ষেপ। শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, পাকিস্তান দল ভারতে ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। একই ফলাফল এসেছিল গত টি২০ বিশ্বকাপেও। তাই এখন আর এই দলকে ডিফেন্ড করছেন না ওয়াসিম আকরাম, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে। সেখানে ভালো মানের পিচ নির্মাণ করতে হবে। যাতে করে তারা আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজেদের মানিয়ে নিতে পারে। একটা সময় আমাদের দেশের পেসারদের নিয়ে

বিশ্বক্রিকেট প্রশংসা করত। এখন সেই মানের পেসার নেই আমাদের, কেন নেই– সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি