আবার পেছাল এসএ গেমস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

আবার পেছাল এসএ গেমস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস। রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি। কিন্তু সেই সময় তো পারেইনি, এ বছরের নভেম্বরেও হচ্ছে না এসএ গেমস। মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত এসএ গেমস-সংক্রান্ত সভায় নতুন সূচি ঘোষণা করা হয়েছে। তাতে ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত গেমসে হকি ছিল না। উপমহাদেশের হকির অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। তাদের দেশে গেমস বলে হকি ডিসিপ্লিন যে থাকছে, এটা অনেকটা নিশ্চিত। মঙ্গলবারের সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি২০), আরচারি,

বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি। সভায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের একজন প্রতিনিধি জুম মিটিংয়ে সভায় যুক্ত ছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া বাকি সব দেশই পাকিস্তানে গিয়ে খেলছে। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারত আগামী বছর নিজ দেশের ক্রীড়াবিদদের পাকিস্তানে এসএ গেমস খেলতে পাঠাবে কিনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়