ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এসএএম ইঞ্জিন: ড. ইউনূসের সামাজিক ব্যবসার নতুন পণ্য, যার নেই কোন বৈজ্ঞানিক স্বীকৃতি
হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন
বাজেটে তথ্য-উপাত্তের ক্ষেত্রে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে
থ্রি জিরো বাস্তবায়নের নামে দেশে গণতন্ত্রসহ সব সূচকই ‘জিরো’ করে দিয়ে গেছেন ইউনূস
ভারত, বাংলাদেশ এবং একটি অভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উদয়
নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালতে দেওয়া দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি ৭০ লাখ টাকা উপার্জন ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ ও তার স্ত্রী অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা
জরুরি হয়ে পড়ে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। সূত্র: বিবিসি
জরুরি হয়ে পড়ে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। সূত্র: বিবিসি



