দুয়ো শুনে নেইমারের অবিশ্বাস্য গোল, উদযাপনে ফেরালেন রোনাল্ডোকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

দুয়ো শুনে নেইমারের অবিশ্বাস্য গোল, উদযাপনে ফেরালেন রোনাল্ডোকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই চলেছেন নেইমার। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই চমকপ্রদ এক গোল করে বসেছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছেন তিনি। নেইমার সেখানেই থামেননি। গোলটা করার পরই ব্রাজিলিয়ান এই তারকা উদযাপন করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর স্টাইলে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমার্ধের প্রায় আধ ঘণ্টার পেরিয়ে যাচ্ছিল। নেইমার গোল পাচ্ছিলেন না। ঠিক সে মুহূর্তে কর্নার নিতে যান তিনি। তবে তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা তাকে দুয়ো দিতে শুরু করেন। তাদের জবাবটাও তিনি দেন তৎক্ষণাৎ। আচরণ আর পারফর্ম্যান্স দুটো দিয়েই। কানে হাত দিয়ে ইশারা দেন, শুনতে

পাচ্ছি না, এরপর দুই হাত নিচ থেকে ওপরে করে জানান দেন, আওয়াজ আরও বাড়াও। এরপর তার জাদু দেখান নেইমার। সান্তোসের ৩৩ বছর বয়সী এই তারকা অসাধারণ এক কৌশলে বলকে জালে পাঠিয়ে দেন কর্নার থেকেই। একটু আগেও যে দর্শক দুয়ো দিচ্ছিল, তাদের স্তব্ধ করে দেন নেইমার। সে গোল করে তিনি ফিরে যান গ্যালারির পাশে, বিজ্ঞাপনের বোর্ডগুলোর দিকে। তার ওপরে বসে পড়েন তিনি। এ উদযাপনে তিনি ব্রাজিলের মাটিতে ফেরান রোনাল্ডোর স্মৃতি। এমন ভঙ্গিতে উদযাপন পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদে থাকাকালীন করতেন। নেইমারের এই গোল সান্তোসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। তবে তিনি এখানেই ক্ষান্ত হননি। এর ঠিক পাঁচ মিনিট পরই তিনি টিকিনহো সোয়ারেসকে আরও একটি গোলের

সুযোগ করে দেন। আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন এবং ইন্টার ডি লিমেইরার বিপক্ষে এসে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন আজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি