যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় সমাগম মহাকুম্ভ মেলা। প্রতিদিন কোটি কোটি মানুষের ভিড় করে ত্রিবেণী সঙ্গমে (হুগলি, স্বরস্বতী ও যমুনা নদীর মিলনস্থল) স্নান করছেন। পানিতে ডুব দিয়ে করছেন আরাধনা। তবে ভারতের দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জানিয়েছে, এই পানি মোটেও শুদ্ধ নয়, ব্যাকটেরিয়ায় ভরা। প্রতিষ্ঠানটি জানায়, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের পানি দূষিত। কোটি কোটি মানুষের মল-মূত্র থেকে পানিতে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া। তবে এই দাবি মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পাল্টা দাবি, স্নান তো বটেই, মহাকুম্ভের পানি এতটাই শুদ্ধ যে তা পান করারও উপযুক্ত। এ প্রসঙ্গে এবার যোগীকে একহাত নিলেন বিশাল দাদলানি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে যোগীকে চ্যালেঞ্জ জানিয়ে বিশাল বলেন, স্যার,

নিন্দুকের কথায় কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানি তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য। এখানেই তিনি যোগীকে ছাড়লেন না। অপর একটি পোস্টে আরও একধাপ এগিয়ে যোগীকে বললেন, আপনি যদি আমাশয়, কলেরা, কৃমি— এই সব কিছুর আশঙ্কা না করেন, তাহলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী। দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও পরিবারকে নিয়ে ডুব দিন। মহাকুম্ভ সম্পর্কে বিশালের এটাই প্রথম কোনো কটাক্ষ নয়। এর আগে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। বিশাল দাদলানি তখন বলেছিলেন, বিতর্কিত মন্তব্যের জন্য সময় রায়না ও রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে সরব

হচ্ছে মানুষ। কিন্তু পদপিষ্টের ঘটনায় তেমন প্রতিক্রিয়া নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ