হেঁটেই ৬৪ জেলা ভ্রমণ, দুই হাফেজ এখন নাটোরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

হেঁটেই ৬৪ জেলা ভ্রমণ, দুই হাফেজ এখন নাটোরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
জাতীয় পতাকা মাথায় বেঁধে হেঁটেই দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করা দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন এখন নাটোরে। ইতোমধ্যে ২৩ জেলা ভ্রমণ শেষে সোমবার নাটোরে অবস্থান করছেন তারা। পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহর বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে।’ এই বাণী নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের দুই ছেলে হাফেজ সিয়াম আর সায়েম গত ২৬ জানুয়ারি দেশজুড়ে এ ভ্রমণ শুরু করেন। ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা হেঁটে ঘুরবেন দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ সফর শেষে নাটোর এসেছেন। নাটোর শেষে

রাজশাহীর পথে যাবেন। সহোদর হাফেজ সায়েম উদ্দিন বলেন, হাঁটতে হাঁটতে শরীরের ভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। তারপরও তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না। তিনি বলেন, সারা দিন হাঁটি আর মাঝে মধ্যে বিশ্রাম করি। ভারি কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। সুস্থ থেকে ভ্রমণ শেষ করতে সবার কাছে তারা দুই ভাই দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ