তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ। এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করছে এবং সতর্ক করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি। মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে। কেননা, তারা এটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। তাইওয়ানও এটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে, তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডার পদক্ষেপ ‘ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে’ এবং প্রণালীতে

শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, থিয়েটার বাহিনী সব সময় উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী। চীন এবং তাইওয়ান উভয় সরকারই জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল এবং তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যাত্রাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কানাডা আবারও তাইওয়ান প্রণালীর স্বাধীনতা, শান্তি এবং উন্মুক্ততা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমার বলে তার দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের