মাইগ্রেন হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মাইগ্রেন হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা। আর এ সমস্যায় ভোগেন প্রায় অনেকেই। বেশির ভাগ নারীই এ রোগে আক্রান্ত হন। যারা মাইগ্রেনের ব্যথায় ভোগেন তারা ছাড়া অন্যরা সেভাবে উপলব্ধি করতে পারবেন না, এই ব্যথা কতটা কষ্টকর। এই ব্যথা শুরু হলে তিন দিনের আগে সারতেই চায় না। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সময়ই বমি বমি ভাব হয়। এ সময় খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। হাত, পা ব্যথা করে। আলোর দিকে তাকাতেও অসুবিধা হয়। মাইগ্রেনে আক্রান্ত হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত- পারিবারিক ইতিহাসে কারো মাইগ্রেনের সমস্যা থাকলে সেই ব্যক্তিও কিন্তু মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেন হলে ভুলেও এ খাবারগুলো খাবেন

না। তাহলে মাথাব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। মাইগ্রেনে আক্রান্ত হলে চা, কফি একদমই খাবেন না। এতে ক্যাফেইন থাকে; যা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন। মদ একদমই খাবেন না। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথার ঝুঁকি কমাতে চান, তারা ভুলেও বেশি মদ খাবেন না। এতে আপনার মাথার যন্ত্রণা বাড়তে থাকবে। চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন থাকে; যা আপনার মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই চকোলেট খেলে অল্পমাত্রায় খান। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে। অনেকের পেঁয়াজ খেলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। আসলে পেঁয়াজে এমন কিছু যৌগ রয়েছে, যা মাথা ব্যথার কারণ হতে পারে। চীনা

বাদাম কিংবা মাখন খান কিংবা পিনাট বাটার খান। তাহলেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা হতে পারে। আর এগুলো কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি আপনি মাইগ্রেনে আক্রান্ত থাকেন, তাহলে এ খাবারগুলো এড়িয়ে চলুন। তাছাড়াও মাইগ্রেনের রোগীদের চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া দরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ