প্যাস্টেল শাড়িতে ক্যাটরিনার নজরকাড়া লুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

প্যাস্টেল শাড়িতে ক্যাটরিনার নজরকাড়া লুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
অভিনেত্রীর পরেছিলেন ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের তৈরি প্যাস্টেল রঙের শাড়ি। যেখানে শাড়িতে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফুলের কাজ। এছাড়া ছিল হালকা সিকুইনের ঝলক। হালকা গোলাপি, সবুজ ও নীল রঙের মিশ্রণে তৈরি এই শাড়ি যেন ক্যাটরিনার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণে। শাড়ির সাথে মিলিয়ে অভিনেত্রী পরেছিলেন স্লিভলেস ব্লাউজ। সেখানেও দেখা মেলে সূক্ষ্ম ফুলের অ্যাপ্লিকের কাজ। মেকআপের ন্যাচারাল লুকই বেশি পছন্দ ক্যাটরিনার। এখানেও তার ব্যকিক্রম হয়নি। তিনি হালকা বেইস মেকআপ নিয়েছিলেন, যা তাতে আরও ঝলমলে করে তোলে। চোখের সাজে তিনি ‘স্মোকি ব্রাউন আইস’ প্যালেট ব্যবহার করেছিলেন। যেন তার চোখের মেকআপ আরও ভালোভাবে ফুটে ওঠে। এছাড়াও চোখে ছিল কাজল ও লম্বা আইল্যাশ। আর ঠোঁট সাজিয়েছিলেন

হালকা ন্যুড রঙের লিপস্টিকে। যা তাঁর লুকটিকে এলিগেন্ট করে তুলেছিল। চোখধাঁধানো হলুদ শাড়িতে মাহিরা খানচোখধাঁধানো হলুদ শাড়িতে মাহিরা খান ক্যাটরিনা তাঁর প্যাস্টেল আউটফিটে রঙের ছোঁয়া দিতে, চোঙার মতো এমারেল্ড কানের দুল পরেছিলেন। গয়নাগুলো খুব সিম্পল হলেও বেশ আকর্ষণীয় রূপে ধরা দিয়েছিলেন ক্যাট। এক হাতে ক্লাসিক বালার একটি স্ট্যাক পরেছিলেন, যা তার লুকে পুরনো দিনের মাধুর্য যোগ করেছিল। আর একটি ছোট এমারেল্ড রিং পুরো সাজ সম্পূর্ণ করেছিল। আধুনিক ও ঐতিহ্যবাহী গয়নার সমন্বয়ে তাঁর পুরো স্টাইল ছিল একেবারে নিখুঁত। ক্যাটরিনা তাঁর স্বতন্ত্র স্টাইলের অংশ হিসেবে চুল ছেড়ে দিয়েছিলেন। ঢেউ খেলানো এই চুল তাঁর সাজকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। আর ছোট্ট একটি কালো বিন্দি, তাঁর দেশি

সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। এই প্রিমিয়ারে ক্যাটরিনা কাইফের লুক ছিল একেবারেই রাজকীয়। শাড়ি, মেকআপ আর গয়নার তকে সত্যিই অনন্য করে তুলেছে। নতুন বছরের শুরুতেই ক্যাটরিনা তাঁর ফ্যাশন স্টাইল দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে