চট্টগ্রামে মাঝপথে বন্ধ বসন্ত উৎসবের অনুষ্ঠান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে মাঝপথে বন্ধ বসন্ত উৎসবের অনুষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসবের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়েছে মাঠের মালিক রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সারাদিন অনুষ্ঠান আয়োজন করার জন্য আবৃত্তি সংগঠন প্রমা অনুমতি নিলেও বরাদ্দ বাতিলের জন্য রেলওয়ে লিখিতভাবে জানিয়ে দেয়। প্রমা আবৃত্তি সংগঠনের কর্মকর্তারা বলেন, শনিবার চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ উৎসবের সকালের পর্ব শেষ করে দুপুরের বিরতি চলছিল। বিকেল তিনটায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার আগে জানানো হয়, বরাদ্দ বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রমা আবৃত্তি সংগঠনের অন্যতম সংগঠক রাশেদ হাসান বলেন, বেলা ১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ ফোন করে জানায়, সারাদিনের অনুষ্ঠানের অনুমতি থাকলেও সেটা বাতিল করা হয়েছে। তারা কোনো প্রতিবাদ না করে মাঠ ত্যাগ

করেন। মাঠ ছাড়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ একটা লিখিত পাঠায়। কিন্তু সংগঠনের কেউ সেখানে না থাকায় সেটা তাদের হাতে আসেনি। আয়োজক প্রমা আবৃত্তি সংগঠনের এক সংগঠক বলেন, তাঁরা ১৫ বছর ধরে সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠান করে আসছেন। এবারের মতো পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। সব সময় কোনো ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই অনুষ্ঠান করেছেন। প্রমার সংগঠক বলেন, রেলওয়ের অনুমতি নিয়েই বসন্তবরণ উৎসবের আয়োজন করেছিলেন। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?