ইউরোপকে আক্রমণ করে যা বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:২৫ অপরাহ্ণ

ইউরোপকে আক্রমণ করে যা বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:২৫ 108 ভিউ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইউরোপের দেশগুলোর উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য দিলেন। তিনি বলেছেন এই মহাদেশটির হুমকি রাশিয়া কিংবা চীন নয়, বরং তারা 'নিজেরাই'। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য অবসানের বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছিলো। কিন্তু তিনি বক্তৃতার বেশিরভাগ সময়ই ব্যয় করেছেন যুক্তরাজ্যসহ ইউরোপের সরকারগুলোকে দায়ী করে। তার অভিযোগগুলোর মধ্যে ছিল মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও মুক্ত মতের বিষয়ে ভোটারদের উদ্বেগকে উপেক্ষা করা। মি. ভান্সের বক্তব্যের সময় হল জুড়ে ছিল নীরবতা। আর পরে সম্মেলনে যোগ দেয়া রাজনীতিকরা এর নিন্দা করেছেন। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টরিয়াস বলেছেন এটা 'গ্রহণযোগ্য' নয়। ট্রাম্প প্রশাসনের চিন্তাধারাকেই ভান্স বারবার বলেছেনে যে "ইউরোপকে তার নিজের

নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ নিতে হবে"। বিজ্ঞাপন ইউক্রেন যুদ্ধের বিষয়টি তার বক্তব্যে এসেছে। যেখানে তিনি বলেছেন একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানো যেতে পারে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। ভান্সের ভাষণে সাংস্কৃতিক যুদ্ধ ইস্যু এসেছে। তার অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা মুক্তমতকে দমন করছেন। তিনি ব্যাপক অভিবাসনের জন্য ইউরোপকে দায়ী করেছেন। একই সাথে ইউরোপের নেতাদের 'এর কিছু মৌলিক মূল্যবোধ' থেকে সরে আসার জন্য অভিযুক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস একে ইউরোপের সাথে 'লড়াইকে চাঙ্গা করার চেষ্টা' হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল

পলিটিকোকে বলেছেন ভান্সের মন্তব্য ছিল 'অপমানজনক' এবং 'অভিজ্ঞতার দিক থেকে অসত্য'। ভান্স তার ২০ মিনিটের ভাষণকে ব্যবহার করেছেন যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশের বিষয়ে বলার জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা