ভিনিকে ভাগিয়ে নিতে চায় সৌদি, যা ভাবছেন তার গুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ভিনিকে ভাগিয়ে নিতে চায় সৌদি, যা ভাবছেন তার গুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
সৌদি আরব ডাকছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। ইউরোপ আর সৌদির সংবাদ মাধ্যম যা বলছে, তা থেকে অর্থের অঙ্কটা যে বিশাল, তার আঁচ মিলছে। এমন পরিস্থিতিতে ভিনিসিয়ুস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান কি না, তা নিয়েও শঙ্কা জেগেছে বেশ। ইউরোপের ফুটবলে সর্বোচ্চ দলবদল অর্থ দিয়ে খেলোয়াড় দলে টানার রেকর্ডটা পিএসজির। ২০১৭ সালে ২২.২ কোটি ইউরোর বিনিময়ে নেইমারকে স্কোয়াডে ভিড়িয়েছিল ক্লাবটি। ভিনির জন্য সে রেকর্ডটাও ভাঙতে প্রস্তুত সৌদি ক্লাব আল হিলাল। আসছে ক্লাব বিশ্বকাপে খেলবে তারা। তার আগেই স্কোয়াডে বড় এক তারকাকে ভেড়াতে উঠে পড়ে লেগেছে সৌদি এই ক্লাব। ভিনির জন্যও প্রস্তাবটা বেশ লোভনীয়। সেখানে যোগ দিলে ৫ বছরে সব মিলিয়ে

তিনি আয় করতে পারবেন ১০০ কোটি ইউরো, প্রতি বছর তিনি আয় করবেন ২০ কোটি ইউরো। এমন প্রস্তাবকে পায়ে ঠেলা খুব সহজ কাজ নয় আদৌ। তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ভিনিসিয়ুস জুনিয়রের সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে তিনি চিন্তিত নন। কেন চিন্তিত নন, তার জবাবও দিলেন তিনি। তার কথা, ‘আমি চিন্তিত নই, কারণ সে এখানে সুখী। আমি তাকে অত্যন্ত অনুপ্রাণিত দেখছি।’ যদি ভিনিসিয়ুস রোনালদোর দেখানো পথ অনুসরণ করে সৌদি আরবে চলে যান, তবে তা রিয়াল মাদ্রিদের জন্য বড় এক ধাক্কা হবে। তবে আনচেলত্তি এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন আনন্দিত খেলোয়াড়কে দেখছি, যে দারুণ খেলছে এবং এই

ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে চায়।’ কোচ এ কথা বললেও ভিনিসিয়ুস সরাসরি সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। তবে তার বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি সম্প্রতি জানিয়েছেন, মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় আছেন। তিনি বলেন, ‘ঈশ্বর চাইলে কয়েক দিনের মধ্যে আলোচনা চূড়ান্ত হবে। আমি আরও দীর্ঘ সময়ের জন্য এখানে থাকতে পারব,’ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে ভূমিকা রাখার পর বলেন ভিনিসিয়ুস। ভিনিসিয়ুস মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। ২০২৪ ব্যালন ডি’অর ভোটে তিনি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পর দ্বিতীয় স্থান অর্জন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’