পাকিস্তানের জন্য ভয়াবহ সংকেত: ট্রাম্প ও মোদীর ঐক্যবদ্ধ বার্তা যা বদলে দিতে পারে সবকিছু! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানের জন্য ভয়াবহ সংকেত: ট্রাম্প ও মোদীর ঐক্যবদ্ধ বার্তা যা বদলে দিতে পারে সবকিছু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের মাটি ব্যবহার করে কেউ সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চালাতে না-পারে। যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান। আজ শুক্রবার তিনি বলেন, "পাকিস্তানকে নিয়ে এই ধরনের মন্তব্যে আমি বিস্মিত। পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে।" শাফকাত আরও দাবি করেন, মোদি-ট্রাম্পের বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, "এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।" উল্লেখ্য, ভারত নিয়মিতই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে। মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে প্রত্যর্পণ করা হবে।" তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দি। কিছুদিন আগে আমেরিকার একটি আদালত তাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি দেয়। মুম্বাই হামলার বিষয়ে এই সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। যৌথভাবে তারা পাকিস্তানকে আহ্বান জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের