ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটকে থাকা তিন জিম্মির মুক্তি লাভের কথা রয়েছে। হামাসের ঘোষণাকে 'যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন' হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটকে থাকা 'সব' জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। "আমি বলব শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত দেয়া উচিত...সবাইকে... ছিটেফোঁটা নয়...দুই, এক বা তিন চারজন নয়," তিনি বলছিলেন। সব জিম্মিকে মুক্তি না দেয়া হলে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ইসরায়েলের দিক

থেকে প্রতিশোধ নেয়ার কথা বোঝাচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেছেন, "আপনারা দেখবেন, তারাও দেখবে। হামাসও দেখবে আমি কী বোঝাচ্ছি।" কাৎয বলেছেন, তিনি সশস্ত্র বাহিনীকে গাজার সম্ভাব্য যে কোনো পরিস্থিতি এবং কমিউনিটিকে সুরক্ষা দেয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। "আমরা সাতই অক্টোবরের বাস্তবতায় ফিরিয়ে আনার সুযোগ দেবো না," ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছিলেন। হামাসের ঘোষণা এসেছে তেল আবিবে ইসরায়েলি জিম্মি আলন ওহেলের ২৪তম জন্মদিন উদযাপনে লোকজনের জমায়েত হবার আগ মুহূর্তে। ২০২৩ সালের সাতই অক্টোবর তাকে নোভা ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে নেয়া হয়েছিলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের