‘গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

‘গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরাইলি সেনাবাহিনী। যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সংবাদপত্র হারেৎজের মতে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সন্দেহভাজন হোক বা না হোক যেকোনও নিরস্ত্র ফিলিস্তিনিকেই হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ড কমান্ডার আভি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করা তুলেছে। পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরাইলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, আভি ব্লট তাদের ফিলিস্তিনিদের গ্রেফতার না করে হত্যা করার উদ্দেশে গুলি করার অনুমতি দিয়েছেন। সেনারা ব্যাখ্যা করেছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ‘অস্বাভাবিক’। কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ‘ভূমিতে বিশৃঙ্খলা’ করার সন্দেহে যে কোনও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে। হারেৎজ সেনাবাহিনীর ইউনিট কমান্ডারদের উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনীর পশ্চিম তীর বিভাগের প্রধান ইয়াকি ডলফ, সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেকপয়েন্টের দিকে অগ্রসর হওয়া যেকোনোও যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। গত রোববার (৯ ফেব্রুয়ারি) পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। তবে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে গুলি চালানোর আদেশের কোনো পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছে। হারেৎজকে সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের জন্য ‘যুদ্ধের নিয়মে কোনও পরিবর্তন হয়নি’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের