ভারতের গাফিলতি, হিলিতে কমেছে আমদানি ও রপ্তানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের গাফিলতি, হিলিতে কমেছে আমদানি ও রপ্তানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
হিলি স্থলবন্দরে দিন দিন কমে আসছে আমদানি-রপ্তানি বাণিজ্য। এক সময় এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ফলসহ বিভিন্ন আমদানিকৃত পণ্য নিয়ে ৪০০ থেকে ৫০০ ট্রাক প্রবেশ করত। সেই চিত্র এখন অনেকটা পালটে গেছে। এখন প্রতিদিন ৫০ থেকে ৮০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। আমদানি কিছুটা হলেও রপ্তানি একবারে তলানিতে নেমেছে। ভারতের ভেতরে কাস্টমসের গাফিলতিকে দুষছেন বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। ১৯৮৬ সালে সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্কস্টেশন হিসেবে ঘোষণা করে। দেশের মানুষের চাহিদা মেটাতে অনেক পণ্যই আমদানি করতে হয় পাশের দেশ ভারত থেকে। আর এক্ষেত্রে দেশের সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে গুরুত্ব পায় দিনাজপুরের হিলি স্থলবন্দর। শুরুর দিকে বিভিন্ন ফল ও

যানবাহনের যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে আমদানি হতো। কিন্তু অদৃশ্য কারণে বর্তমানে সামান্য কিছু ভোজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং গোখাদ্য আমদানি হচ্ছে এ স্থলবন্দর দিয়ে। হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক বলেন, কিছু দিন আগে এ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হলেও তা এখন বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দরের জায়গা তিন স্তরে বৃদ্ধি করা হয়েছে। বন্দরে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ট্রাক লোডিং-আনলোডিং করার সুবিধা রয়েছে। ব্যাপক উন্নয়নের পরও এ বন্দরের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। আমদানি বাণিজ্য কমে আসায় কমেছে বন্দরের আয়ও। অনেক আমদানিকারক পণ্য আমদানি করতে না পারায় বকেয়া টাকা তুলতে পারছেন না। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, গত বছরের ৫

আগস্টের পর ব্যাংকগুলো চাহিদা মতো এলসি না দেওয়ার কারণে আমদানি-রপ্তানিতে প্রভাব পড়েছে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের সুনজর পড়লে আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এ স্থলবন্দর। এতে অনেক ক্ষেত্রে পরিবহণ ব্যয় কম এবং আমদানি করা পণ্যের দাম কমবে এমনটাই মনে করছেন ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টরা। তবে দ্রুত সমস্যা কাটিয়ে উঠবে বলেও জানান তিনি। হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ আমদানিকৃত সব পণ্য ছাড়করণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তবে বর্তমানে কিছুটা আমদানি-রপ্তানি কমেছে। ভারতের ভেতরে কোয়ারেন্টাইন অফিস না থাকার কারণে বাংলাদেশ থেকে পণ্য ভারতে রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ