শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে রিশাদ হোসেনের অবিশ্বাস্য ক্যামিওতে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল উপহার দিয়েছে বরিশাল এবং চিটাগং। টস হেরে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমন (৭৮*) এবং খাজা নাফের (৬৬) জোড়া ফিফটি আর গ্রাহাম ক্লার্কের (৪৪) সময়োপযোগী ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৪ রান পর্যন্ত পৌঁছায় চিটাগং। জবাবে বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল। ২৪ বলে করেন ফিফটি। দলীয় সর্বোচ্চ ৫৪ রানে তামিম ফেরার পর কিছুটা ব্যাকফুটে চলে

যায় বরিশাল। তবে মিডল ওভারে দলটিকে রান তাড়ায় কক্ষপথে ফেরান ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স। শরিফুলের বলে আউট হওয়ার আগে সমান তিনটি করে চার-ছক্কায় ৪৬ রান আসে তার ব্যাটে। আর শেষদিকে ২ ছক্কায় ৬ বলে ১৮ রানের বিস্ফোরক ক্যামিওতে বরিশালকে তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন অলরাউন্ডার রিশাদ হোসেন। চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন এই বাঁহাতি পেসার। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের মহাকাব্যিক রান তাড়ায় বিফলে যায় তার বোলিং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক