সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। সেই কিশোরীর খোঁজে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মঙ্গলবার দুপুর ২টায় নওগাঁ জেলার সদর উপজেলা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়ে এবং ছেলের পরিবারের সদস্যরা পূর্ব পরিচিত। এছাড়াও নিখোঁজ হওয়া ওই কিশোরীর খুঁজে বের করতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেখানে মেয়ে এবং ছেলের মধ্যে মেসেঞ্জারে কথোপকথনের পাঁচ পৃষ্ঠার স্ক্রিনশট প্রিন্ট

করে সংযুক্ত করা হয়। এরপরও কিশোরীর পরিবারের পক্ষ থেকে ছেলের কিংবা তার পরিবারের কোনো ফোন নাম্বার আমাদের দেয়নি। এছাড়াও নিখোঁজ কিশোরী সুবার বয়স ১১ বছর উল্লেখ করা হয়। জানা গেছে, আরাবি ইসলাম সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে নওগাঁ জেলা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুকৌশলে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন সুবা। ২০ বছর বয়সি ওই ছেলের বাড়ি নওগাঁয়। তাদের ফেসবুকে পরিচয়। আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন,

যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়েছে মেয়েটির পরিবার। মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়ে নিখোঁজের বিষয়ে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। তিনি আও বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?