সাবেক দুই এমপিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৬ অপরাহ্ণ

আরও খবর

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা

চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র

সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি

সাবেক দুই এমপিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৬ 133 ভিউ
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার পৃথক ছয়টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখায় এবং ৩৫টি

ব্যাংক অ্যাকাউন্টে ২০০২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে সেগুলোর রূপান্তর/স্থানান্তর। হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে আবেদনকারীর কাছে তদন্তাধীন আছে। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি জান্নাত আরা হেনরী বগুড়ার একজন আয়করদাতা। আয়কর আইন, ২০২৩ (২০২৩

সালের ১২ নং আইন) এর ৩০৯(৩)ক ধারায় আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন বলে উল্লেখ রয়েছে। ওই আইনের নির্দেশনা মোতাবেক আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্ত সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন। এ ছাড়া চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আবেদনে বলা হয়, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকা ও ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন। ওই লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর

বা রূপান্তর করে এবং তার নিজ নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর (২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়। আলোচ্য মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা, তা যাচাই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। আরও যাদের আয়কর নথি জব্দ করা হয়েছে, তারা

হলেন- মেসার্স এমএ ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শিউলি আক্তার মুন্নি ও তার স্বামী আব্দুল মান্নান পাটোয়ারী, অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার মোছা. রেহানা বেগম ও তার স্বামী শরিয়তপুর সদরের সাব রেজিস্ট্রার একেএম ফয়েজ উল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে