নারী ফুটবলারদের বিদ্রোহের নেপথ্যের যে কারণ জানা গেলো! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

নারী ফুটবলারদের বিদ্রোহের নেপথ্যের যে কারণ জানা গেলো!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা, হুট করে বিদ্রোহ করে বসে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একের পর এক অভিযোগ দিতে থাকেন হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে। সঙ্গে ঘোষণা দেন পিটারকে অপসারণ করা না হলে একযোগে অবসরে যাবে সব ফুটবলার। কোচের সাথে ফুটবলারদের মূল সমস্যা বাটলারের বাজে ব্যবহার। খেলোয়াড়দের সাথে কখনোই ভালো ব্যবহার করতো না এই কোচ। মাঠের বাইরে ফুটবলারদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপের অভিযোগ তুলেন খেলোয়াড়রা। পরিচয় গোপন করার শর্তে একজন ফুটবলার একটি সংবাদ মাধ্যমকে টেলিফোনে জানান, আমরা আ্যসিসটেন্ট কোচ সহ বাফুফের অনেক কর্মকর্তাকে আমাদের সমস্যার কথা জানিয়েছি আগেই। কিন্ত তারা এর কোন সমাধান করতে পারেনি। বাজে ব্যবহারের সাথে ফুটবলারদের বডি শেমিং করতো

বলেও অভিযোগ করেন খেলোয়াড়রা। বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের ভিতর বিভেদ সৃষ্টির অভিযোগও আনা হয়। বিভিন্ন খেলোয়াড়কে কোচ নাম ধরে বলেন যেন তাদের সাথে অন্য খেলোয়াড়রা না মিশে। ওই ফুটবলার আরো বলেন, কোচের প্রিয়ভাজন খেলোয়াড়রাই শুধু সুবিধা পেত, বাকিরা পেত মানসিক অত্যাচার। সেই অত্যাচার চলতো অনুশীলনেও। আর সেসব ক্ষোভই এখন জমতে জমতে পাহাড় হয়ে গেছে। আমরা এতদিন নির্বাচনের জন্য চুপ ছিলাম, ভেবেছিলাম নতুন প্রেসিডেন্ট আসলে সব ঠিক হবে। কিন্ত প্রেসিডেন্ট আমাদের সাথে বসার প্রয়োজনবোধ করেনি। উলটো নতুন ২ বছরের চুক্তি করেছে তার সাথে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার