রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, সকালে স্বাভাবিক নীলক্ষেত এলাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, সকালে স্বাভাবিক নীলক্ষেত এলাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব অবরোধের পর প্রো-ভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেখা যায়, নীলক্ষেত, মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আরও দেখা গেছে, মুক্তি ও গণতন্ত্র তোরণে অন্য দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখান গতিরোধকের পাশে অবস্থান করছেন কয়েকজন কর্মচারী। এছাড়াও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে এমন আভাসও পাওয়া যায়নি। এদিকে, রাতভর উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে

রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবিও রাতের মধ্যে পূরণ করার দাবি জানান। তাদের দাবিগুলো হচ্ছে– ১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। অপরদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে

বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন। আজ বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা হবে। রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর