ইউনানী-আয়ুর্বেদিকের চিঠি বাতিল ও আইন কাউন্সিল চায় শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

ইউনানী-আয়ুর্বেদিকের চিঠি বাতিল ও আইন কাউন্সিল চায় শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
গত ৩০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা। তাদের দাবি, এই চিঠি ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। অবৈধ উপায়ে অতীতে ভুয়া ডিগ্রী প্রাপ্ত চিকিৎসকদের পুনরায় স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, ‘মেডিকেল অফিসার (ইউনানী ও আয়ুর্বেদিক) এর নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের’ বিতর্কিত চিঠি অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য নিরসনে একটি পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন ও একটি স্বতন্ত্র কাউন্সিল গঠন করার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য

মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রাচীন ও বিজ্ঞানসম্মত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে একটি গোষ্ঠীর নগ্ন চক্রান্তের বহিঃপ্রকাশ ঘটেছে। অবৈধ উপায়ে অর্থ ও দালাল চক্রের প্রভাবে অতীতে ভুয়া ডিগ্রী প্রাপ্ত চিকিৎসকদের পুনরায় স্বীকৃতি দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা চলছে। যা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষার্থীরা জানায়, কলেজ প্রতিষ্ঠার ৩৬ বছর হলেও এখন পর্যন্ত নিজস্ব কাউন্সিল গঠন হয়নি। ১৯৯৬ সালে স্বাস্থ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনে আদেশ দেয়, বিএমডিসির আদলে বিএএমএস, বিইউএমএস ডাক্তারদের জন্য আরেকটি পৃথক কাউন্সিল গঠনের। কিন্তু ২৯ বছর অতিবাহিত হলেও তা গঠিত হয়নি। বিএইচএমএস চিকিৎসকদের জন্য হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা আইন ২০২৩ সালে পাশ হলেও বৈষম্যের শিকার হয় তারা। এছাড়াও

পিএসসির মাধ্যমে নিয়োগ না থাকা, বিসিএসে ক্যাডারভুক্ত না হওয়া, পোস্ট গ্রাজুয়েশন সুযোগ না থাকা, হাসপাতালের মান উন্নয়ন সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই সেক্টর। শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেছেন, ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় অপচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। অবৈধ প্রতিষ্ঠানের নিরীহ নিয়মিত শিক্ষার্থীদের প্রতি আমাদের মানবিক সহানুভূতি আছে। কিন্তু তাদের ব্যবহার করে যারা সার্টিফিকেট ব্যবসা পুনরায় চালুর ষড়যন্ত্রে লিপ্ত, তাদের রুখতেই আমাদের লড়াই। তিন দাবিতে গত ৩০ জুন থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করে আসছেন। রাজধানীর মিরপুর-১৩-তে মানববন্ধন ককর্মসূচি পালন করছেন। ৬ জুলাই কালো কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছেন তারা। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘অবৈধ চিঠি বাতিল ও আইনের অর্ডিন্যান্স

জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে’। অবিলম্বে বিতর্কিত ও অবৈধ চিঠি বাতিল, চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় বৈষম্যহীন কাঠামো গঠনে পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন এবং স্বতন্ত্র ও কার্যকরী ‘ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল’ গঠন করা দ্রুততম সময়ে না হলে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর