ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার
ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে?
চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি
নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে
অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি!
নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ
১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মো. সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মধ্যপাড়া শীতলক্ষ্যা নদীর পাড় থেকে উদ্ধার করা হয় লাশটি।
নিহত সোহাগ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকার মো. সোহাগ হোসেনের ছেলে। সাফাত বঙ্গতাজ প্রি ক্যাডেট একাডেমির প্রি-প্রাইমারির ছাত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন সাফাত। সম্ভাব্য স্থানে
খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি কাপাসিয়া থানাকে জানায় সাফাতের পরিবার। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের জঙ্গল থেকে বস্তাবন্দি সিফাতের লাশ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শিশুটির লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



