ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
পরিবেশে দূষণ, ধূমপানসহ নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হতে পারে। খুব ধীরে ধীরে অঙ্গটির ক্ষতি হয় বলে অনেকে বিষয়টি বুঝতেও পারেন না। কিন্তু কঠিন পরিবেশে একসময় ক্যান্সার দেখা দেয় ফুসফুসে। তাই, একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে না দেখাই উচিত। শরীরের আরও কিছু সমস্যা আছে যা আগাম সতর্ক করে। কিছু সমস্যা আছে যা ফুসফুস ক্যানসারের বার্তাও দেয়। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি। কাশি: সর্দি লাগলে কাশি হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কাশি হওয়ার লক্ষণ মোটেও ভালো নয়। ফুসফুসে সমস্যার কারণেই কিন্তু এমন কাশি দেখা দেয়। একটানা কাশির সমস্যায় ভুগলে আর

দেরি করবেন না। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ক্লান্তি: ক্যানসারের অন্যতম উপসর্গ হলো ক্লান্তি। তবে অতিরিক্ত ক্লান্তি যে কোনো কঠিন রোগের ইঙ্গিত দেয়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও এ সমস্যা বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়াতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর সে কারণে ক্লান্তিও বাড়ে। শ্বাসকষ্ট: অ্যাজমার সমস্যায় যারা ভোগেন তারা মাঝেমধ্যেই শ্বাসকষ্টে ভোগেন। তবে কোনো কারণ ছাড়াই যদি আপনি হঠাৎই শ্বাসকষ্টে ভোগেন কিংবা আগের চেয়ে এখন নিঃশ্বাস নিতে কষ্টবোধ করলে, দ্রুত চিকিৎসকের কাছে যান। কারণ শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে ক্যানসারের আগাম লক্ষণগুলোর মধ্যে অন্যতম। এসব লক্ষণ ক্যানসারের আগাম সংকেত। যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নতুবা

সামনে সমূহবিপদ। সূত্র: ক্যানসার.অর্গ/মায়োক্লিনিক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক