আমার টাকা গাছে ধরে না, আমার কিছুটা আত্মতৃপ্তি দরকার: চিটাগং কিংসের মালিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

আমার টাকা গাছে ধরে না, আমার কিছুটা আত্মতৃপ্তি দরকার: চিটাগং কিংসের মালিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু আবারও সামনে এসেছে। শুক্রবার চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী স্বীকার করেছেন যে, বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। চিটাগং কিংসের মালিক বলেন, আমি ইমনকে টাকা দেইনি ব্যক্তিগত কারণে। আমার টাকা গাছে ধরে না, আমার কিছুটা আত্মতৃপ্তি দরকার। কিছু ব্যক্তিগত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি বোর্ড এবং খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তিনি আরও জানান, ইমনের পারিশ্রমিক অবশ্যই পরিশোধ করা হবে, তবে তার আগে তিনি "সন্তুষ্ট হতে চান"। এ বিষয়ে পারভেজ হোসেন ইমনের বক্তব্য পাওয়া যায়নি এখনো। তবে, ইমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে তার পারিশ্রমিক

না পাওয়ার বিষয়ে অবগত করেছেন এবং শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারেন। ইমন বর্তমানে দলের সঙ্গে না থেকে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ইমন এবারের বিপিএলে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। সাত ম্যাচে মাত্র ১০৩ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১২৫.৬০। ফলে শেষ দুই ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেয়া হয়। এদিকে, চিটাগাং কিংসের মালিক সামির দাবি করেছেন, দল ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড়দের ২৫ থেকে ৫০ শতাংশ এবং বিদেশি খেলোয়াড়দের অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক