ফের বিমানবন্দরে হুমকির বার্তা, নিরাপত্তা জোরদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ফের বিমানবন্দরে হুমকির বার্তা, নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
অজ্ঞাত একটি মালয়েশিয়ার নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপের মেসেজকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রæপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।’ বিমানবন্দর সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

করা হয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এর আগে, গত মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি গতকাল বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’ জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ঝূঁকির মুখে মোবাইল নেটওয়ার্ক: টাওয়ার সচলের জ্বালানি মিলছেনা বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে মোদি হত্যা ষড়যন্ত্র নস্যাৎ ও বাংলাদেশে ‘পুতুল সরকার’ বসানোর নেপথ্য কাহিনী হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে? ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা