এআই সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পাশে গুগল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

এআই সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পাশে গুগল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
গাজা যুদ্ধের প্রথম থেকেই ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ইসরাইলকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরাইলি সামরিক বাহিনীকে (আইডিএফ) এআই প্রযুক্তি সরবরাহে গুগলের কর্মীরা সরাসরি জড়িত ছিলেন। অভ্যন্তরীণ নথির বরাতে বলা হয়, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর গুগল ক্লাউড বিভাগের এক কর্মী আইডিএফের অনুরোধে তাদের এআই প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ বাড়িয়ে দেন। যদিও প্রকাশ্যে গুগল ইসরাইলি সামরিক অভিযান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে, তবে ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন জানায়, ইসরাইলি বাহিনী তাদের নজরদারি

ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এর আগে ২০২১ সালে ইসরাইলি সরকারের সঙ্গে গুগল ও অ্যামাজনের মধ্যে ১২০ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি হয়। এই চুক্তির বিরোধিতা করায় গুগল ৫০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করে। চুক্তির অংশ হিসেবে গুগল ও অ্যামাজন ইসরাইলে ডেটা সেন্টার নির্মাণ করেছে এবং সরকারি বিভিন্ন বিভাগে ক্লাউড সেবা সরবরাহ করেছে। প্রতিবাদকারী অ্যাক্টিভিস্টদের দাবি, ইসরাইলি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের এআই সেবার মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা আরও বলেন, “আমরা শুধু স্বচ্ছতা দাবি করছি—আমাদের কাজগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটি জানার অধিকার আমাদের

রয়েছে।” সূত্র: ওয়াশিংটন পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!