মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮ পদে নিয়োগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮ পদে নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ আরও আটটি শূন্য পদে জনবল নিয়োগ করা হয়েছে। এসব পদের মধ্যে- রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রকাশনা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে আটজনকে পদায়ন করা হয়েছে। এরা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রেজিস্ট্রার পদে ফরিদপুরের কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক পদে সরকারি কবি নজরুল কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রকাশনা নিয়ন্ত্রক পদে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণিতের অধ্যাপক এফ এম শাকিবুল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক

(গোপনীয়) পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত কর্মকর্তা আরবি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহাতাব হোসেন, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) পদে পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ, উপ-মাদ্রাসা পরিদর্শক-২ পদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরবি ও ইসলামি শিক্ষার অধ্যাপক শরীফ মোহাম্মদ ইউনুস, উপ-রেজিস্ট্রার (কমন) পদে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান এবং কারিকুলাম বিশেষজ্ঞ পদে সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার আরবি ও ইসলামি শিক্ষার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহকে পদায়ন করা হয়েছে। উল্লে­খ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ডেপুটেশনে আসা শিক্ষা ক্যাডারের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে সম্প্রতি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রকাশনা নিয়ন্ত্রকসহ আটটি পদে নতুন আটজনকে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান