পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন জামায়াতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন জামায়াতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার বিকাল সাড়ে চারটার দিকে জামায়াত নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রোববার সকাল আটটায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পশ্চিম পাশে সিদ্দিকের ওয়ারিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে আরও ১২টি দোকান ঘর পুড়ে যায়। এ ছাড়া দোকানগুলোর সামনে পার্কিং করে রাখা ৫-৬ টি গাড়িও পুড়ে গেছে। তাৎক্ষণিক খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা ছুটে গিয়ে উদ্বার কাজে সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, কর্মপরিষদ সদস্য আব্দুল হক, আলী

আকবর হোসেন, ট্রাক স্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় জামায়াত নেতা আতাউর ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন, তাদেরকে সান্ত্বনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনের কারণ তদন্তসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’