কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
ফরিদপুরের নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ বিলনালিয়া গ্রামের একটি কবরস্থানের মালিকানা নিয়ে ওই গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের একপক্ষের নেতৃত্ব দেন দক্ষিণ বিলনালিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাতব্বর। অপরপক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের বলাই মাতুব্বর। সম্প্রতি কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জায়গা মাপামাপি করার পর বলাই মাতুব্বরের পক্ষ কবরস্থানের জায়গা পাওয়ার দাবি করে। এই নিয়ে শনিবার সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা

দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তালমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই একজনের ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তবে লাঠির মারপিট ও ইট-পাটকেলের আঘাতে ১১ জন আহত হয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, ঘটনা জানার পর পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’ জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ঝূঁকির মুখে মোবাইল নেটওয়ার্ক: টাওয়ার সচলের জ্বালানি মিলছেনা বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে মোদি হত্যা ষড়যন্ত্র নস্যাৎ ও বাংলাদেশে ‘পুতুল সরকার’ বসানোর নেপথ্য কাহিনী হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে? ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা