ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, লুট সঞ্চয়ের টাকাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, লুট সঞ্চয়ের টাকাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূ নিজ ঘরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার সোনারপাড়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মহেশখালী থানায় মামলা করেছে। এ বিষয়ে বুধবার রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘পুলিশ দেরিতে খবরটি পেয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় ৫-৬ জন ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় তারা ঘরের আলমারি ভেঙে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জুয়েল। মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডা. মাহফুজুল হক ভুক্তভোগী

গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার ভোরে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে মুখ চেপে ধরে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকিও দেয়। ভুক্তভোগী নারীর স্বামী জুয়েল বলেন, ‘পাশবিক নির্যাতনের ডা প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। চিকিৎসার জন্য আমার স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১ গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি