ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১০
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয় সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশী।
আটককৃতরা হলো-লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), এদের সাথে পাঁচজন শিশু রয়েছে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ছয় মাস আগে আটক ব্যক্তিরা
চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।



