একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে নেমে এসেছে কনকনে শীত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার

সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’