‘বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই, টাকা ছাড়া জীবন মূল্যহীন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

‘বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই, টাকা ছাড়া জীবন মূল্যহীন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
দেশের আরচারিতে সবচেয়ে পরিচিত দুই মুখ রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। আরচারি নিয়ে বছর কয়েক আগেও খুব একটা খোঁজখবর রাখতেন না কেউ। কিন্তু এই দুজন দৃশ্যপটে আসার পর আরচারিতে আশার প্রদীপ জ্বলে ওঠে। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দোহাই দিয়ে তারা দুজনেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ছাড়ার কারণ বলতে গিয়ে অভিমান আর ক্ষোভ ঝরেছে রোমানের কণ্ঠে, ‘সত্যি কথা বলতে কী বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমরা যুক্তরাষ্ট্রে এসেছি। আর টাকা ছাড়া কোনো মূল্য নেই। আরচারি খেলে বাংলাদেশের জন্য যা কিছু করেছি, সেগুলো তো কেউ মনে রাখেনি। আপনি বলেন– এত পদক এনে দিলাম, সাফল্য এনে দেওয়ার

পরও দিন শেষে কী পেয়েছি? কিছুই পাইনি। পেয়েছি অপমান, বঞ্চনা। লাঞ্ছনার শিকার হয়েছি।’ আরচারির কথা যেন এখন ভুলে যেতে পারলেই বাঁচেন রোমান। বলেছেন, ‘আমি আরচারি নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। আমার কাছে সেটা এখন অতীত। আমাকে এখন চিন্তা করতে হচ্ছে নতুন জীবন নিয়ে। আমাদের জন্য দোয়া কইরেন।’ দেশ ছাড়ার আগে আরচারির দম্পতি রোমান এবং দিয়া কাউকেই কিছু জানাননি। রোমান জানালেন, ‘কোচ মার্টিন ফ্রেডরিখ থেকে শুরু করে কারও কাছেই আমরা বলে আসিনি। এখন কে কী ভাবল, মনে করল কিংবা লিখল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের কোনো কিছুই যায় আসে না।’ ক্ষোভটা ফেডারেশনের ওপরই বেশি রোমানের, ‘ফেডারেশনকে কেন বলতে যাব। তারা আমাদের

কী দিয়েছে। বাংলাদেশে আরচারি খেলে কী পেয়েছি। ফেডারেশনই বা আমাদের জন্য কী করেছে। সেখানে কিছু নেই বলেই তো আমরা আজকে এখানে এসেছি।’ একসময়ের দেশসেরা আরচার রোমান যোগ করেন, ‘ভবিষ্যৎ বলতে কিছু নেই আরচারিতে। দিন শেষে আপনার টাকাটাই সব। আপনার কাছে টাকা আছে আপনার মূল্য আছে। সবাই দাম দেবে। সম্মান করবে। টাকা না থাকলে আপনার পুরো জীবনটাই মূল্যহীন।’ জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর আমেরিকার নিউ জার্সিতে এক পরিচিতজনের বাসায় উঠেছেন রোমান ও দিয়া। তাদের দেশে ফেরার আর কোনো পরিকল্পনা। যুক্তরাষ্ট্রেই স্থায়ী বসতি গড়তে চান রোমান-দিয়া। এর আগে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের উন্নত জীবনের আশায় বিদেশ-বিভূঁইয়ে থিতু হওয়ার গল্প শোনা যেত। এবার ক্রীড়াঙ্গনেও সে

ধারার পত্তন হয়ে গেল। দেশের ক্রীড়াঙ্গনে টাকার ছড়াছড়ি শুধু ক্রিকেট পর্যন্তই সীমাবদ্ধ। প্রায়শই অন্য খেলার তারকাদের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় বিকল্প ক্যারিয়ার বেছে নিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক