বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ: হোসেন জিল্লুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
     ৬:৪৬ পূর্বাহ্ণ

বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ: হোসেন জিল্লুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৬ 171 ভিউ
অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা চলছে বলে মনে করেন ড. হোসেন জিল্লুর রহমান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেছেন, বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ। স্বৈরশাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রথম ‘চালের’ সুযোগ হারিয়েছে। আমলাতন্ত্রকে চালকের আসনে বসার সুযোগ দেওয়ায় এখন সমস্যা দেখা যাচ্ছে। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। হোসেন জিল্লুর বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে শুধু ভোটাধিকারের আকাঙ্ক্ষা নয়, ইনসাফের আকাঙ্ক্ষা এবং মর্যাদার আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে। সরকারের চার-পাঁচ মাস হয়ে গেছে। আকাঙ্ক্ষা পূরণে কতটা অগ্রগতি হয়েছে, তা বলতে হবে। ছাত্র-জনতার

অভ্যুত্থানের সফলতার কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইকোনমিস্ট বাংলাদেশকে ২০২৪ সালের বিশ্বসেরা বলে আখ্যা দিয়েছে। হোসেন জিল্লুর বলেছেন, এ অভূতপূর্ব ঘটনার জন্য সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে কিন্তু নিশ্চয়তা নেই। তিন ধরনের অনিশ্চয়তা রয়েছে বলে অভিমত এই অর্থনীতিবিদের। তিনি বলেন, প্রথম অনিশ্চয়তা হলো, সাধারণ মানুষের জীবন আরও কঠিন হচ্ছে। অর্থনীতির চাকা সেভাবে ঘুরছে না। যতই ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট অনিশ্চয়তা তৈরি করেছে। হোসেন জিল্লুরের মূল্যায়ন, ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু শেখ হাসিনার স্বৈরশাসনকে বিতাড়িত করেনি; দখলদারিত্ব, চাঁদাবাজি, মামলাবাজিকেও প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, যেই সংস্কৃতিকে প্রত্যাখ্যান করা হয়েছে, তা মাথাচাড়া দেবে কিনা, তা দ্বিতীয়

অনিশ্চয়তা। তৃণমূল থেকে কিন্তু অনেক খবর আসছে। নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্ক হলেও, নির্বাচন যে হবে– এ নিয়ে অনিশ্চয়তা নেই। হোসেন জিল্লুর বলেন, বর্তমান সরকারের সক্ষমতা হচ্ছে তৃতীয় অনিশ্চয়তা। অর্থনৈতিক কষ্ট নিরসনে সরকার কতটা নিয়োজিত রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পলাতক ক্ষমতাচ্যুতদের নানা অপতৎপরতা রয়েছে। ব্যবস্থার মধ্যেও গলদ রয়েছে। তা মোকাবিলা করার সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, সংস্কার বলতে কী বুঝছি, তা স্পষ্ট করে সজাগ হওয়া দরকার। রাজনৈতিক কাঠামো কী হবে, তা বৃহত্তর প্রশ্ন। কিছু সংস্কার সরকার ইচ্ছা করলে করতে পারে, কারও সঙ্গে আলোচনার দরকার নেই। রাষ্ট্রীয় কাঠামোকে আরও সক্ষম করতে আগামী পাঁচ-ছয় মাসে অনেক কিছু করা সম্ভব। কিছু সংস্কার

এখনই করতে হবে। কিছু করতে হবে ঐকমত্যে। সঠিক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন হবে রাজনৈতিক উত্তোরণ। শেষ বিচারে ভোটের প্রতিযোগিতায় জনগণের আস্থা অর্জন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান নামিদামি ব্যক্তিরা করেননি, নামহীন মানুষ করেছেন। তাই শুধু রাজনৈতিক দল নিয়ে নয়, তাদের নিয়েও আলোচনা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ