আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিতর্কিত স্ট্যাটাসের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডাল্টন শোভাত হীরা। ডাল্টন শোভাত হীরা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদকে ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি গত এক বছরে তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। পোস্টে ডাল্টন হীরা উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘পাকিস্তানি ছাপড়ি’ ও কুরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করে লেখেন, "এই বিজয়ের মাসে ভাল লাগছে না।" তিনি দাবি করেন, গত এক বছরে এক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ থাকার পরেও কেউ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে

এবং ‘বিপ্লব শেখাচ্ছে’, যা তার কাছে ভংকর বিষয়। তিনি জোর দিয়ে বলেন, "তার দুর্নীতির সমস্ত প্রমান পত্রই আমাদের কাছে।" স্ট্যাটাসে ডাল্টন হীরা আসিফ মাহমুদের ভবিষ্যৎ পরিণতি নিয়ে তিনটি নির্দিষ্ট ‘অপশন’ বা পথের কথা উল্লেখ করেছেন: ১. সরকারি বিচার: সরকার নিজেই আসিফ মাহমুদের দুর্নীতির বিচার শুরু করবে। ২. নিজ হাতে বিচার: বিচারের দায়িত্ব তারা নিজেরাই তুলে নেবেন। ডাল্টন হুঁশিয়ারি দেন যে, এই দ্বিতীয় অপশনটি আসিফের জন্য মোটেও ভালো হবে না এবং হাজার কোটি টাকা তাকে রক্ষা করতে পারবে না। ৩. ক্ষমা প্রার্থনা ও তথ্য ফাঁস: আসিফ মাহমুদ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন এবং সরকারের বাকিদের দুর্নীতি ও কথিত ‘পাকিস্তান সংশ্লিষ্টতার’ খতিয়ান প্রকাশ করবেন। পোস্টের শেষাংশে ডাল্টন

হীরা উল্লেখ করেন, তৃতীয় অপশনটি বেছে নিলে আসিফ মাহমুদের বিষয়টি কিছুটা বিবেচনায় নেওয়া হতে পারে। তবে তা না হলে ‘মুক্তিকামী জনতার আক্রোশের’ শিকার হতে হবে এবং সেই পরিস্থিতির দায়ভার আসিফ মাহমুদকেই নিতে হবে বলে তিনি চূড়ান্ত সতর্কবার্তা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা