সাধনের ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
     ১০:৫৭ অপরাহ্ণ

সাধনের ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৭ 156 ভিউ
পঁচিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। এজাহারে বলা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। স্থাবর-অস্থাবর ওই পরিমাণ সম্পদ তিনি ভোগদখলে রেখেছেন। এটা অপরাধমূলক অসদাচরণ। এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানকালে সাবেক মন্ত্রীর ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি ঘুষ, দুর্নীতির মতো অপরাধের

সঙ্গে জড়িত ছিলেন। সম্পদের অবৈধ উৎস গোপন করতে তিনি অর্থ স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এজাহারে তাঁর বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২), ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে বলা হয়, সাধন চন্দ্রের নামে রাজধানীর ধানমন্ডিতে কনকর্ড তরুলতায় ৪ হাজার ৪৭৫ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট, ঢাকার উত্তরায় ৫ কাঠা জমিসহ মোট ৮ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। ব্যবসার মূলধন, জিপ গাড়ি, এফডিআর, স্বর্ণালংকার, আসবাব; ব্যাংক, নগদ টাকাসহ ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ব্যাংকে তাঁর ঋণ

স্থিতি ১৫ লাখ ৮৩ হাজার টাকার। অনুসন্ধানকালে আসামি সাধন চন্দ্র মজুমদারের টিআইএন নম্বর-৩২৬০৪৯৭৩৩৮০৯, সার্কেল-০৪, কর অঞ্চল-রাজশাহীতে দাখিল করা ২০১১-১২ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন পর্যালোচনা করা হয়েছে। অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় তাঁর ৬ কোটি ২৮ লাখ টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। আসামি সাধন চন্দ্র মজুমদারের নামে ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার টাকার লেনদেনের মধ্যে ২৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা জমা করেছিলেন। উত্তোলন করেছিলেন ১৯ কোটি ৫৭ লাখ ৫২ হাজার টাকা। বর্তমানে হিসাবগুলোতে জমা আছে ৩ কোটি ৯৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ