ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, জরিমানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ December, ২০২৪

ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ December, ২০২৪ |
কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় আইন ভেঙে করাত কল বসিয়ে বিভিন্ন গাছের কাঠ চিড়াই করে জ্বালানি হিসেবে ব্যবহার করার অপরাধে ভাটার ব্যবস্থাপক সূর্য কুমার কুণ্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। এসময় ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ দেন আদালত। ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা ( নিয়ন্ত্রণ) আইনে আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করে কুমারখালী থানা পুলিশ। ব্যবস্থাপক সূর্য কুমার কুন্ডু (৫০) রাজবাড়ী জেলার পাংশার মৃত সুধারঞ্জনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, আইন

অমান্য করে ভাটায় করাত কল বসিয়ে জ্বালানি হিসেবে কাঠ পোড়নোর অপরাধে ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়ও ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন