বান্ধবীর পর সেই লেক থেকে বন্ধুর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

বান্ধবীর পর সেই লেক থেকে বন্ধুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে এবার সাইনুর রশিদ ওরফে কাব্য (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাইনুর কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ সাইনুরের লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে সাইনুরের ব্যবহৃত একটি মোটরসাইকেল পানি থেকে উদ্ধার করা হয়েছে। বাইকটি সাইনুরের বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। এর আগে গতকাল মঙ্গলবার একই স্থান থেকে সুজানা আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সুজানার লাশ উদ্ধারের সময় একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা

হয়েছিল। সুজানা ও সাইনুর বন্ধু ছিল। আজ দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মোটরসাইকেলের ওভারস্পিডের কারণে দুর্ঘটনায় ওই কিশোর-কিশোরী নিহত হয়েছে। তবে আমরা সব কটি বিষয় মাথায় রেখেই তদন্ত চালাচ্ছি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে সুজানা ও সাইনুরের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’ সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মেহেদী ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে বলেন, সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব হয়। সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে

বের হয়ে কাব্যর সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের ৪ নং ব্রিজের লেক থেকে শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বাচলে বেড়াতে এসে রাতের যে কোনো সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত কাব্যের বাবা হারুনুর রশীদ বলেন, সোমবার ঘুরতে যাওয়ার কথা বলে সে বাড়ি

থেকে বের হয়। এর পর থেকে কাব্য নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যমে সুজানার লাশ উদ্ধারের সংবাদ প্রচারের পর জানতে পারি কাব্য সুজানার সঙ্গে পূর্বাচলে বেড়াতে গিয়েছিল। বুধবার সকালে একই জায়গা থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা পুলিশকে খুঁজে বের করবে বলে আশা করছি। এদিকে সুজানার মরদেহ নিতে আজ সকাল থেকেই নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে আছেন সুজানার মা চম্পা বেগম, ভাই মেহেদী হাসানসহ স্বজনেরা। বেলা তিনটা পর্যন্ত ময়নাতদন্ত না

হওয়ায় তাঁরা হাসপাতালেই অপেক্ষা করছিলেন। মেয়ের মৃত্যুশোকে কাতর চম্পা বেগম বলেন, মেয়ের বাইকে চড়ার শখ ছিল। প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইকে করে ঘুরতে বের হতো। সোমবার বিকেলে টিউশনির জন্য মেয়ে ঘর থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি মেয়ে। রাত নয়টার দিকে মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর