সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

সাংবাদিকের বাড়িতে হামলা: গরু লুট করল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গত ৫ আগস্ট রাতে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে তাকে না পেয়ে তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়। জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য পরিচিত। ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। শাহাদাত হোসেন তখন বাড়িতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। একইসঙ্গে বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায় তারা। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শাহাদাত হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। এই হামলা আমার স্বাধীন সাংবাদিকতা ও সাহসিকতাকে দমিয়ে রাখার জন্য করা হয়েছে।” মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সাংবাদিক সমিতির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিক শাহাদাত হোসেনের ওপর এই সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে